দীপেন দেওয়ানের মন্ত্রিত্ব পুনর্বহালের দাবিতে মানববন্ধন

লেখক: Tanvir Hossain
প্রকাশ: ২ দিন আগে

পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহার করে পুনর্বহালের দাবিতে গতকাল সোমবার রাঙামাটিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। রাঙামাটি জেলা নাগরিকের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। 

সাবেক প্রধান শিক্ষক এসএম মঈন উদ্দীন মিন্টুর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি রক্ষায় দীপেন দেওয়ানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁর পদত্যাগের পেছনে ষড়যন্ত্র কাজ করেছে; যা তাঁকে পার্বত্যমন্ত্রী থেকে পদত্যাগ করতে বাধ্য করানো হয়েছে। পার্বত্য চট্টগ্রামের গণমানুষের প্রত্যাশা ও স্বার্থ বিবেচনা করে এবং শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য দীপেন দেওয়ানকে তাঁর মন্ত্রিত্ব ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।

  • মানববন্ধন